ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দেশের বৃহত্তম বিদ‍্যাদেবীর পূজার আয়োজন জবিতে


সনাতন ধর্মমতে, বিদ‍্যাদেবী সরস্বতী- তার আরাধনা করতে প্রার্থনার পরিবেশ তৈরীর কাজে ব‍্যস্ত শিক্ষার্থীরা। 

 জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ে (জবি) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপনের লক্ষ্যে  চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এবার বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ, ২টি ইনস্টিটিউট ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সরস্বতী পূজা উদযাপন করা হবে। পূজা উপলক্ষে নানান আলপনা ও বর্ণিল আলোকসজ্জায় রঙিন আমেজ ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। 


সরেজমিনে বুধবার সন্ধ্যায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর,নতুন একাডেমিক বিল্ডিং এর নিচতলা, বিজ্ঞান অনুষদ চত্বর, কলা ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে একেক বিভাগের মন্ডপ সাজানো হয়েছে। এসব মন্ডপে প্রতিমা স্থাপন,সাজসজ্জা সহ নানান রকমের আলপনা আঁকা।


গত কয়েকদিন থেকেই পূজার জন্য আনুষঙ্গিক কাজ করা হলেও বুধবার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ব্যাস্ততা ছিল চোখে পড়ার মত। প্রতিটি বিভাগই পরস্পরের চেয়ে সুন্দর পূজা উদযাপনে মগ্ন। ভিন্ন ফ্রেম,ব্যানার,স্টেজ ও সজ্জায় একেক মন্ডপ একেক রূপে ফুটে উঠেছে। 


শাস্ত্রমতে, সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী। শুভ্র বসন, হংস-সম্বলিত, পুস্তক ও বীণাধারিণী এই দেবী বাঙালির মানসলোকে এমন এক প্রতিমূর্তিতে বিরাজিত, যেখানে কোনো অন্ধকার নেই, নেই অজ্ঞনতা বা সংস্কারের কালো ছায়া।


পূজা মন্ডপে শেষ মুহুর্তের কাজে ব্যস্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রতিভা দাস বলেন, আমরা গত কয়েকদিন থেকেই পূজার জন্য সার্বিক কাজ করছি। আমরা এবার ব্যতিক্রমভাবে পূজা উদযাপন করতে যাচ্ছি। আশা করছি সুন্দরভাবেই পূজা উদযাপন করতে পারব।


বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শ্রুতিলেখা বিশ্বাস বলেন, আমরা পুরোদমে পূজার মণ্ডপ তৈরিতে কাজ করছি। আমরা চেষ্টা করছি যাতে আমাদের বিভাগের মণ্ডপটি অন্য সবার চেয়ে ব্যতিক্রম ও আকর্ষণীয় হয়।


এদিকে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল,সাধারণ সম্পাদক অধ্যাপক ড.পরিমল বালা,প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ প্রশাসন। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, বিশ্ববিদ্যালয়ে সুন্দরভাবে সরস্বতী পূজা উদযাপনের আয়োজন চলছে৷ কোনরূপ সমস্যা বা জটিলতা দেখা দিলে আমরা সেটি সমাধানে কাজ করব।

আরও খবর