ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুড়িগ্রামে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদে দুর্ধর্ষ চুরি সংঘটিত


কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ, কুড়িগ্রাম এর জানালা ও গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে।


জানা গেছে, প্রচ্ছদ কার্যালয়ের পিছনের অফিস রুমের জানালা ও গ্রীল কেটে অফিস কক্ষে থাকা ২টি সিলিং ফ্যান, ১টি স্ট্যান্ড ফ্যান, হারমোনিয়াম, তবলা ডুগি, গিটার, অটোবির ৮টি চেয়ার, ফলস ছাদ সহ আলমারী ভেঙ্গে খাতাপত্র, ডকুমেন্ট, বই সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। 


পার্শ্ববর্তী এলাকার লোকজন জানালা ভাঙ্গা দেখে প্রচ্ছদ সদস্যদেরকে জানালে বিষয়টি চোখে পড়ে। চুরির এই ঘটনার তাৎক্ষণিক কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পৌর মেয়র কাজিউল ইসলাম, অত্র ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম আপেল সহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার কর্তৃপক্ষকে দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছে। প্রচ্ছদের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাবেক সভাপতি দুলাল বোস, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সহ-সভাপতি আশিষ বকসী, নাট্য সম্পাদক পার্থপ্রতিম চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তরফদার জানান, এ ধরনের দূর্ধষ চুরির ঘটনায় আমরা

হতবিহ্বল হয়ে পড়েছি। অনেক কষ্টে ও শ্রমে গড়া সংগঠনের মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ায় আমরা অনেক ক্ষতির মুখে পড়লাম। তারা আরো বলেন, এ ঘটনাটি ঐ এলাকার নেশাখোর ও ছিচকে চোররাই ঘটিয়েছে। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত কার্যকরি পদক্ষেপ আশা করেন তারা। 


আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে