নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

বড়লেখায় ভাষা শহীদদের স্মরণে নিসচা'র আলোচনা সভা ও দোয়া মাহফিল

 যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় পৌর শহরের নিসচা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম। সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন নিসচা পৃষ্টপোষক মো. নিজাম উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন। 


অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সহ দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম সানেল, দীপ্ত দাস, মিরাজুল ইসলাম প্রমুখ। 


এসময় নেতৃবৃন্দরা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলা আমাদের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ করেছি, সেই সাথে আমাদের পরিচয়টাও আন্তর্জাতিক অঙ্গনে পৌছে গেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাঙালির আবেগের দিন নয়; এটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার প্রতীক।


অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে গভীর আবেগ ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরও খবর