আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

চৌদ্দগ্রামে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক আটক করতে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে সন্দেহে যুবদল নেতা মোঃ মানিককে প্রাণনাশের হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা। উভয়ে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা প্রকাশ সোনাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় যুবদল নেতা মানিক বাদি হয়ে রোববার রাতে মোস্তফার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন। অভিযোগে উল্লেখ করা হয়, জগন্নাথ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মানিক ও মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা পাশাপাশি বাড়ীর বাসিন্দা। মোঃ মোস্তফা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে আসছে। যে কেউ তাঁর অন্যায় কাজের প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় যুবদল নেতা মানিক নির্বাচনী প্রচারনায় পাশ^বর্তী সাতঘরিয়া রাস্তার মাথায় অবস্থানকালে মাদক ব্যবসায়ী মোস্তফা মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালমন্দ করে। যুবদল নেতা মানিক কারণ জানতে চাইলে মোস্তফা হুমকি দিয়ে বলে, ‘তুই আশরাফুল্লারে(পুলিশ) কিল্লে কইছত আবার। তুই আঁরে আর জ¦ালাইচ্ছা মানা করিয়ের। মানিককা তুই আঁর মাথামুথা গরম করিছছা, কই দিয়ের। জ(জবাই) করিয়ালামু জ। আঁই তোরে মারিয়ালামু’। পরবর্তীতে যুবদল নেতা মানিক খোঁজ দিয়ে জানতে পারে, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল ওই সময় দক্ষিন বেতিয়ারা গ্রামে মাদক বিরোধী অভিযান করেন। এ কারনে মাদক ব্যবসায়ী মোস্তফা সন্দেহ করে যে, যুবদল নেতা মানিক পুলিশ পাঠাইছে। এ সন্দেহের কারণে যুবদল নেতা মানিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি প্রদান করে মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা। এছাড়াও মোস্তফা যে কোন সময় সুযোগ মত পাইলে যুবদল নেতা মানিককে প্রাণে মেরে লাশ গুম, মিথ্যা মামলা দায়ের ও ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে। এদিকে উপ-পরিদর্শক মোঃ আশরাফুল বলেন, ‘৩০ জানুয়ারি মোস্তফার ঘরে ইয়াবা সেবনকালে আলকরা এলাকার এক যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’। অভিযোগের বিষয়ে মোঃ মোস্তফার ব্যবহৃত মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে