ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

যথাযোগ্য মর্যাদায় বশেমুরবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় বশেমুরবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

রাকিবুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে  কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।


১৫ আগস্ট, ২০২২ বিকেল ৪.৩০টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। আলোচনা সভা সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ।


প্রধান আলোচক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বঙ্গবন্ধুর কুটনৈতিক দর্শন ও আজকের বাস্তবতা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ধারণ করতেন বিশ্বের সকল ধর্মের ও বর্ণের লোক স্বাধীনভাবে বাস করার অধিকার রাখে, তিনি চেয়েছিলেন একটি শোষণমুক্ত পৃথিবী। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কুটনৈতিক ভাবনা ছিল অত্যন্ত শক্তিশালী, বঙ্গবন্ধুর প্রতিটি কুটনৈতিক ভাবনা বর্তমান আন্তর্জাতিক বিষয়ের সাথে প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু জোট নিরপেক্ষর পক্ষে ছিলেন।


আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত জনগণের কন্ঠস্বর। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীন করে দিয়ে যাননি তিনি আমাদের দিয়ে গেছেন তাঁর দর্শন। তিনি বলেন, জাতির পিতা আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন আর তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন আমরা আত্ম উপলব্ধি করি এবং দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি।


এর আগে সূর্যদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয় এবং সকাল থেকে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। দুপুর ১২.৩০ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে জাতির পিতার সমাধিসৌধ মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং দুপুর ২.৩০টায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়র কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়  জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়েসর সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 


অনুষ্ঠানসমূহে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও খবর