গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা

বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে রাজপথে বিএনপি

যশোরের বাঘারপাড়া উপজেলায় দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাবার হোসেন ও ছাত্রদল নেতা রিয়াদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বিএনপির উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বেলা ১২টার দিকে মিছিলটি বাঘারপাড়া উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে পরিকল্পিতভাবে সাহাবার হোসেন ও রিয়াদের ওপর হামলা চালানো হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এবং বিরোধী নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়াতে এই ন্যাক্কারজনক পথ বেছে নেওয়া হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হয়, তবে বাঘারপাড়ায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকনের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। নেতারা বলেন, ধারাবাহিকভাবে নেতাকর্মীদের ওপর নির্যাতন চললেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।বিক্ষোভ ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, আব্দুল আলিম ও খালিদ হাসান তুষার। এছাড়াও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেফতাহ উদ্দিন শিকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেখ, সাবেক যুবনেতা সেলিম রেজা এবং উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আতাউর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করলেও দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি পুনর্ব্যক্ত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আরও খবর