দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিল



পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর বাঘায় সাংবাদিকদের সন্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার ১৩ রমজান (৪ মার্চ-২৬) বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ কামিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল- মামুন এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পৌর জামায়াতের আমীর অধ্যাপক মনিরুল ইসলাম জিঞ্জু, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী এমদাদুল হক, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী সবুজ মাহমুদ,বাজুবাঘা ইউনিয়ন জামায়াতের আমীর মাও: ওয়াজেত আলী, বক্তারা বলেন, “পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির ও সংযমের মাস। এ মাসে ইবাদত-বন্দেগি ও দোয়ার বিশেষ ফজিলত অন্য মাসের তুলনায় অনেক বেশী। এসময় তারা গণমাধ্যম কর্মীদের
অন্যায়, দুর্নীতি ও অপরাধীদের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের লেখনীর মাধ্যমে ভুমিকা রাখার আহ্বান জানানো হয়। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘা উপজেলা জামায়াতের সেক্রেটারী ইউনুস আলী।#
Tag
আরও খবর