‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

তিন বার জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ড.এ.কে.এম আব্দুর রহমান

 জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে তিন বার সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম আব্দুর রহমান।

২০২২, ২০২৩ ও ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হন। ২০২২ সালে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজও নির্বাচিত হয়। তিনি ২০২১ সালের ৭ অক্টোবর এই কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। শিক্ষকতা জীবনে প্রথম ১৯৯৭ সালে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসাবে যোগদান করেন। পর প্রথম ২০০৫ সালের ১১ জানুয়ারী ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে যোগদান করেন। এরপর তিনি পর্যায় ক্রমে সরকারি বি এল কলেজ খুলনা, কলারোয়া সরকারি কলেজ, সাতক্ষীরা, তালা সরকারি কলেজ, সাতক্ষীরা, কুষ্টিয়া সরকারি কলেজ, যশোর সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাতেও  দু’বার যোগদান করেন। 

 সরকারি ব্যবস্থাপনায় তিনি সিঙ্গাপুর, মালেশিয়া ও ইন্দোনেশিয়ায় পেশাগত প্রশিক্ষণে অংশ গ্রহণ করার সুযোগ পেয়েছেন। তার প্রকাশিত বই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘রক্ত আগুন দেশপ্রেম’ ২০২৩ সালে ঢাকা বই মেলায় প্রকাশিত হয়। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন বিজ্ঞান গবেষণা জার্নালে ১০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যার অন্যতম লন্ডন থেকে প্রকাশিত ‘ইউরোপিয়ান জার্নাল অব মেডিসিনাল প্লান্টর্স’ নামক জার্নালে প্রকাশিত প্রবন্ধ।

প্রফেসর ড. এ.কে.এম আব্দুর রহমান শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী এলাকার সাপেরদুনেকুপট গ্রামে ১৯৬৮ সালে জন্ম গ্রহণ করেন। পিতা এম আবুল কাশেম ও মাতা জহুরা বেগমের পুত্র তিনি।  শিক্ষাজীবনে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে বিএসসি(সম্মান), এমএসসি ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। 


Tag
আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৫ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে