বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-01-2023 11:30:08 am

সংগৃহীত ছবি

প্রায় ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের বোঝায় জর্জরিত বাংলাদেশ আর নতুন করে একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্প্রতি শূন্যরেখা থেকে যে কয়জন রোহিঙ্গা নতুন করে ঢুকেছে তাদেরও বের করে দেওয়া হবে জানিয়েছেন মন্ত্রী।


শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।


রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। তবে সম্প্রতি মিয়ানমারে ঝামেলা হওয়ায় কিছু রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। যারা প্রবেশ করছে তাদের ধীরে ধীরে বের করে দেওয়া হবে৷


এ সময় বাংলাদেশের পণ্য নিয়ে নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার জাহাজ প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দিনি বলেন, রাশিয়ার জাহাজ দেশে পণ্য খালাস না করে ফিরে যাওয়ায় পণ্য পেতে কিছুটা দেরি হতে পারে। তবে বাকি সব কাজ ঠিকমতো চলবে।


এসময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দ্বিতীয় আরেকটি স্থান খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন সদর আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন, আরও এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা আছে। সেটির জন্য জায়গা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে।


ঢাকা-সিলেট রুটের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকেট অচিরেই দূর হবে জানিয়ে তিনি বলেন, লন্ডন থেকে আসা প্রবাসীরা টাকা খরচ কম হওয়ার কারণে তারা ঢাকা পর্যন্ত টিকিট কেটে আসেন। এ কারণে এটি নিয়ে সমস্যা হয়েছিল। আমরা আলোচনা করেছি। টিকিট সংকট দূর হয়ে যাবে।


এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন করেন৷

আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে