৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা

নোয়াখালীর সুপারম্যান এবার এতিমখানায় ইয়াতিদের শিশুদের পাসে।


শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইন্সের মিলনায়তনে নিজের ছেলে শাহজালাল ইসলাম সাফিরসহ ইয়াতিমদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এর আগে জুমার নামাজ শেষে ইয়াতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।


এর আগের বছরে ২০২২ই্য ৩ সেপ্টেম্বর দুপুরে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার দারুল কোরআন-আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাবারের আয়োজন করেন নোয়াখালীর সুপারম্যান মো.শহীদুল ইসলাম পিপিএম বার, সে সময় তিনি ইয়াতিম  শিশুদের থাকা,খাওয়ার ব্যবস্থাসহ আনুষাঙ্গিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। তারি অংশ হিসেবে শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইন্সে কম্বল বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন তিনি।


মাদরাসার ৩য় জামাতের ইয়াতিম ছয় বছরে শিশু শিক্ষার্থী আবদুল্লাহ  বলেন, পুলিশ সুপার কি তা আমরা জাইন তাম না। শুধু জাইন তাম অনেক বড় পুলিশ। স্যারে গত বছর আমাদের নিজের হাতে খাবার দিয়েছেন।

এবার কম্বলও দিছেন খাওয়াও দিছেন, আমরা অনেকদিন পর সকলে পেটভরে গোশত দিয়ে ভাত খাইছি, আরো অনেক খাবার আছে রাতেও খামু।


নূরানী বিভাগের আরেক শিক্ষার্থী সাইফুল ইসলাম  বলেন, ইয়াতিম খানার সবাই মিলে পুলিশ লাইন্সে আসলাম। আমাদের কাছে আজ খাবারের উৎসব হয়েছে। পেটভরে খাইসি। সাথে কম্বল পাইছি। স্যার আমাদের সবারই খবর নিয়েছেন। সবার সাথে ছবিও তুলেছেন। আল্লাহ উনার সব চাওয়া পূরণ করুক। আমরা সবাই মিলে উনার পরিবারের জন্য দোয়া করেছি।


এবিষয়ে পুলিশ সুপার বলেন, আমরা সবসময়ই বিভিন্ন ধরনের খাবার খাই। কিন্তু এতিম শিশুদের মুখে এসব খাবার জোটে না। তাই তাদের কথা চিন্তা করে আবারও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। তাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করতে পেরে, আমি খুবই আনন্দিত। সবার সাথে কথা বলেছি। তাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি।


নোয়াখালীর সুপারম্যান আরো বলেন, বাংলাদেশ পুলিশ  সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুইশ ইয়াতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এটা একটি চলমান প্রক্রিয়া। জেলা জুড়ে ১০ থানায় এই কম্বল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ থানায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এভাবে পর্যায়ক্রমে পুরো জেলার সব থানায় কম্বল বিতরণ করা হবে।


এ সময় পুলিশ সুপার (সিআইডি) মো. বশির আহমেদ, পুলিশ সুপার (পিবিআই) মিজানুর রহমান মুন্সী, কমান্ড্যান্ট পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহসহ মাদরাসার শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর