বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার লায়লা আনজুমান বানু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, তথ্য অফিসার শিউলী বেগম প্রমুখ। পরে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আফাজ উদ্দিনের নেতৃত্বে অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শিত হয়।
৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ ঘন্টা ৩৮ মিনিট আগে