কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রায়পুরে AI দিয়ে জাইমা রহমানের সাথে যুবকের ছবি এডিট করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে আহত

লক্ষ্মীপুরের রায়পুরে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে জাইমা রহমানের ছবির সাথে স্থানীয় যুবকের ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক প্রতিবাদ ও কারণ জানতে চাইতে গেলে তাকে পিটিয়ে আহত করেছে, জুবায়ের, জিহাদ, অন্তর ও শামীমসহ আরো কিছু লোকজন। 


স্থানীয় সূত্রে জানা যায়,  এআই প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমানের একটি ছবি এক যুবকের সঙ্গে জড়িয়ে এডিট করে ফেসবুকে পোস্ট করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।


জানা যায়, যে যুবকের সঙ্গে ছবিটি এডিট করা হয়েছিল, তিনি বিষয়টি জানতে অভিযুক্তদের কাছে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী যুবক ও তার পরিবার এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


স্থানীয় সচেতন মহল বলছে, এআই প্রযুক্তি ব্যবহার করে কারও ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা প্রতিনিধি 

রাশেদ নাইব 

Tag
আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৭ ঘন্টা ৪৭ মিনিট আগে