দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ চাষে সফল কৃষক হুমায়ন, ৪৪ শতাংশ জমিতে আয় হতে পারে ১৬ লাখ টাকা

কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ চাষে সফল কৃষক হুমায়ন, ৪৪ শতাংশ জমিতে আয় হতে পারে ১৬ লাখ টাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘কালো সোনা’খ্যাত পেঁয়াজের বীজ চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষি উদ্যোক্তা হুমায়ন আহমেদ। মাত্র ৪৪ শতাংশ জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করে তিনি প্রায় ১০ থেকে ১২ লাখ টাকারও বেশি আয়ের সম্ভাবনা দেখছেন। তার সফলতা দেখে উপজেলায় অনেক কৃষকই এখন পেঁয়াজ বীজ চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তোরাপ শেখের পাড়া গ্রামের বাসিন্দা হুমায়ন আহমেদ দীর্ঘদিন ধরে কৃষি নিয়ে কাজ করছেন। কৃষিতে উদ্ভাবনী উদ্যোগের জন্য তিনি একাধিকবার পুরস্কৃতও হয়েছেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে চলতি মৌসুমে তিনি বাইরে থেকে ৬০০ গ্রাম পেঁয়াজের দানা আমদানি করে ৪৪ শতাংশ জমিতে প্রায় ৪০০ কেজি বুশরা জাতের গুটি পেঁয়াজ রোপণ করেন। হুমায়ন আহমেদ জানান, তার ক্ষেত থেকে প্রায় ২০০ থেকে ২১০ কেজি পেঁয়াজের বীজ উৎপাদনের আশা করছেন। যার বাজার মূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা হতে পারে। আর যদি তিনি এই বীজ সংরক্ষণ করে প্যাকেটজাত করে বিক্রি করেন, তবে প্রতি কেজি ৮ হাজার টাকা দরে প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকার বীজ বিক্রি করা সম্ভব হবে। সব খরচ বাদ দিয়ে প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। সরেজমিনে তোরাপ শেখের পাড়া গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, সাদা ফুলে ছেয়ে গেছে পেঁয়াজ বীজের ক্ষেত। বাতাসে দুলছে সাদা পেঁয়াজ ফুল। এই ফুলের মধ্যেই লুকিয়ে আছে কৃষকের ‘কালো সোনা’খ্যাত বীজ। ক্ষেতের ফুল যাতে বাতাসে ভেঙে না যায়, সে জন্য হুমায়ন আধুনিক পদ্ধতিতে মাঝ বরাবর জাল বেঁধে দিয়েছেন। তার এই পদ্ধতি স্থানীয় অনেক কৃষকের নজর কেড়েছে। পেঁয়াজ বীজের ক্ষেত ঘিরে তৈরি হয়েছে স্থানীয় কর্মসংস্থানের সুযোগও। স্থানীয় বেকার যুবকেরা প্রতিদিন ৬০০ থেকে ৮০০ টাকা মজুরিতে এসব ক্ষেতে কাজ করছেন। কেউ সেচ দিচ্ছেন, কেউ পোকামাকড় দমনে স্প্রে করছেন, আবার কেউ ফুলে হাতে স্পর্শ করে কৃত্রিমভাবে পরাগায়নের কাজ করছেন। সাধারণত নভেম্বর মাসে পেঁয়াজ বীজ বপন করা হয় এবং বীজ পরিপক্ব হতে সময় লাগে প্রায় ১৩০ থেকে ১৫০ দিন। পেঁয়াজ ফুলে পরাগায়নের জন্য মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কীটনাশক ব্যবহারের কারণে উপকারী পোকামাকড় ও মৌমাছির সংখ্যা কমে যাওয়ায় অনেক ক্ষেত্রেই কৃষকেরা হাতে স্পর্শ করে কৃত্রিমভাবে পরাগায়নের কাজ করছেন। গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল ইসলাম জানান, সারা দেশে পেঁয়াজের বীজের চাহিদা দিন দিন বাড়ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে গোয়ালন্দ উপজেলায় প্রায় ৭ হেক্টর জমিতে পেঁয়াজের বীজের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর মানসম্মত বীজ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উপজেলার চাহিদা মিটিয়ে এসব বীজ দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহ করা যাবে। তিনি আরও বলেন, গ্রীষ্মকালীন সময়ে দেশে পেঁয়াজের ঘাটতি পূরণে কৃষকদের এখন থেকেই বীজ উৎপাদনে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে।
আরও খবর