সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশচিত্র

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে রয়েল প্যালেস (ভিআইপি হল রুম), ভিক্টোরিয়া রোডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু । সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো.আরিফুর রহমান, অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মো. শামীম আল মামুন।

ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকতার মান উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তবে বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে সব সময় এ ব্যাপারে সব সময় সবধরনের সহযোগিতা সব সময় করে থাকি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এই বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রে চেয়েছিলেন এবং সংবাদপত্রের সব ধরনের স্বাধীনতা দিয়েছিলেন বাকশালের সময় সংবাদপত্রের স্বাধীনতা কে হরন করা হয়েছিল এবং একটি পত্রিকা বাদ দিয়ে সবধরনের গনমাধ্যম কে বন্ধ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আজকে এই বাংলাদেশে যখনই বিএনপি ক্ষমতায় আসে সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করে এই দেশের সাংবাদিক মহল সাংবাদিকরা এবং সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সবচাইতে উদার ভুমিকা পালন করে বিএনপি। সংবাদপত্রের দায়িত্ব রয়েছে এই সমাজের সঠিক চিত্র তুলে ধরা এবং সেই অনুযায়ি মানুষকে গাইড করা সাংবাদিকরা কোন দলের না সাংবাদিকরা দেশের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে সাংবাদিকদের সমাজের সঠিক বিষয়টি তুলে ধরতে হবে ।

 

বস্তু নিষ্ঠ সংবাদ করতে হবে । কোন সংবাদ যদি ফেইক সংবাদ হয় তাহলে কিন্তু সংবাপত্রের এবং সাংবাদিকতর মান নিচের দিকে নেমে যায়। একটি সংবাদের কারনে আরেকজন লোক ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টি বিবেচনায় নেওয়া উচিৎ। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সবাই মিলে সুন্দর একটি টাঙ্গাইল গড়ে তুলবো।


অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ মহাসচিব এডভোকেট জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ সভপতি মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি মো. মামুনুর রহমান প্রমুখ। 


আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা একসঙ্গে ইফতার করেন।

 

Tag
আরও খবর