৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির ইফতার মাহফিল

ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে রংপুরের পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় একাডেমি চত্বরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

একাডেমির চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।

বিশেষ অতিথি ছিলেন পীরগাছা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম স্বপন, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক রেজওয়ানুল হক রেজা, আল কুরআন লার্নিং অ্যান্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন, একাডেমির অধ্যক্ষ মাওলানা মাহবুবার রহমান, উপাধ্যক্ষ মাইদুল ইসলাম, কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, পরিচালক ওবায়দুল্লাহ, আব্দুল ওহাব ও জহির উদ্দিন জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক আবু নাঈম, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন দারুত তাকওয়া মডেল একাডেমির প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এরপর সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। 


আরও খবর