মাদারীপুরের শিবচর উপজেলায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান বেপারীর উদ্যোগে সোমবার (১৬ মার্চ) নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ টাকায় ঈদ বাজার বিতরণ করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে উপজেলার পাঁচ্চর স্টানে অস্থায়ী টেবিল বসিয়ে ব্যানার টাঙিয়ে এ কর্মসূচি সম্পন্ন করা হয়। প্রতি পরিবার ১০ টাকার বিনিময়ে পেয়েছে একটি ড্যানিশ কনডেন্সড মিল্ক কৌটা, আধা কেজি লাচ্ছা সেমাই, আধা কেজি সাধারণ সেমাই, ১ কেজি চিনি এবং একটি গোসলের সাবান।
শতাধিক পরিবার উপকৃত হয়েছে। সামান্য খরচে এতগুলো পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষরা আনন্দ প্রকাশ করেছেন।
সাইদুর রহমান বেপারী বলেন, “নিজের খরচ কমিয়ে অন্যদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ। আশা করি ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন মানবিক কাজ করতে পারব।”
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে