পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে প্রায় শতাধিক মহিলাদলের কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের সহযোগিতায় ও উপজেলা মহিলা দলের সভাপতি রিনা খাতুনের আয়োজনে গতকাল বুধবার (১৮ মার্চ) দুপুরে ঈদ সামগ্রী হিসাবে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাকিবা সুলতানা, সাংগঠনিক সম্পাদক নূরুন নাহার কাকলী, আদমদীঘি সদর ইউনিয়ন মহিলা দলের সভাপতি সিমন আক্তার, নশরতপুরের রাজিয়া সুলতানা, চাঁপাপুরে মৌসুমী আক্তার, কুন্দগ্রামের নূরুন নাহার, ছাতিয়ানগ্রামের রুমি আক্তার, সান্তাহারের মোসলেমা বেগম প্রমুখ।
৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ ঘন্টা ৩৮ মিনিট আগে