ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সার্ফিং টাইগা'র্স এন্ড লাইফসেভিং ক্লাব কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

অদ্য ১৮ই মার্চ, ২০২৬ খ্রি. পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সার্ফিং টাইগা'র্স এন্ড লাইফসেভিং ক্লাব এর উদ্যোগে ক্লাবের কার্যালয় প্রাঙ্গণে মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ'র সভাপতিত্বে উক্ত আয়োজনটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর দেশ, জাতি এবং বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সানা উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মোহাম্মদ হোসাইন, সমাজসেবক নুরুল আলম, উন্নয়নকর্মী মাহাবুব কাউসার, ছাত্রনেতা শাহ কামাল, ক্রীড়াবিদ ফারুক হোসেন প্রমূখ।

ক্লাবের পক্ষে প্রতিনিধিত্ব করেন সার্ফার সোহেল, করিম, জয়, ঊর্মি ও শারমিন সহ অন্যান্য সদস্যরা।

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। বক্তারা তাদের বক্তব্যে ক্লাবের বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।


ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সার্ফিং টাইগা'র্স এন্ড লাইফসেভিং ক্লাব দীর্ঘদিন ধরে সার্ফিং এর পাশাপাশি সমুদ্র সৈকতে লাইফ সেভিংস কার্যক্রম, সচেতনতা বৃদ্ধি, সাতার প্রশিক্ষণ এবং দুর্যোগকালীন সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও তারা সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।


পরিশেষে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর