চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

আদমদীঘিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে মারপিট ও নারীর শ্লীলতাহানি

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে পূর্ব শত্রুতার জেরে বাঁশ কাটাকে কেন্দ্র করে মিনুকা বেগম (৫০) নামের এক নারীকে মারপিটে আহত ও শ্লীলতাহানীর ঘটনায় চার জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার কোমারপুর কাশিমালকুড়ি গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার (১৮ মার্চ) বিকেলে আহত মিনুকা বেগম বাদী হয়ে ওই গ্রামের জুয়েল হোসেন, নাদিরা বেগম, মরিয়ম ও খাদিজা খাতুনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭মার্চ) সকাল ১০টায় পূর্ব শত্রুতার জেরে বাঁশ কাটাকে কেন্দ্র করে আদমদীঘি উপজেলার কোমারপুর কাশিমালকুড়ি গ্রামের আছির উদ্দিনের স্ত্রী মিনুকা বেগমকে ওই গ্রামের হামিদ আলীর ছেলে জুয়েল হোসেন, সুমনের স্ত্রী নাদিরা বেগম, হাফিজারের স্ত্রী মরিয়ম ও জুয়েলের স্ত্রী খাদিজা খাতুন অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। একপর্যায়ে মিনুকা বেগম তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে মনিকা বেগমকে মারপিট করে বাম হাতের আঙ্গুল ভাঙ্গিয়া ফেলে। বিষয়টি তার মেয়ে দুলালী দেখে এগিয়ে এলে তাকেও মারধর করে শ্লীলতাহানি ও তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। এতে গুরুত্বর আহত হন মিনুকা বেগম ও তার মেয়ে দুলালী। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন গত বুধবার বিকেলে আহত মিনুকা বেগম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Tag
আরও খবর