ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

বগুড়ার আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার  অভিযোগে ছয় ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সাস্তাহার নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষে শুক্রবার সকাল থেকেই কিছু মাংস ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ক্রেতারা প্রতিবাদ জানান। বিষয়টি জানতে পেয়ে সান্তাহার নতুন বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। অভিযানে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ফলজু মাংস বিতান, রুস্তম গোস্ত ঘর, বাচ্চু গোস্ত ঘর ও মানিক গোস্ত ঘর দোকা মালিকের ২০ হাজার টাকা এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বুলবুল গোস্ত ঘর ও ডাবলুগোস্ত ঘর মালিকের আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর