চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

আদমদীঘিতে নারীকে কুপিয়ে হত্যা ১৩জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-৫

নিহত-উম্মে হাবিবা উর্মি ।

বগুড়ার আদমদীঘিতে মামলা প্রত্যাহার না করায় ক্ষিপ্ত হয়ে আসামী ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্রে দিয়ে বাদি তার স্বামী-সন্তানকে কুপিয়ে জখম ও বসতবাড়িতে ভাঙচুর করেছে। হামলায় বাদি উম্মে হাফিজা বাড়িতে বেড়াতে আসা তার ছোট বোন উম্মে হাবিবা উর্মি (৩৬) কে ধাওয়া করে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নারীসহ ৫জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গত শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনার আগের মামলার বাদি উম্মে হাফিজা বাদি হয়ে একই গ্রামের নারীসহ ১৩জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় হত্যা মামলা দায়ের করলে একই গ্রামের দেলোয়ার হোসেন ওরফে কহির ফকির, তার স্ত্রী আরজিনা বেগম, দুলালী বেগম, আইয়ুব হোসেন ও এখলাস হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে ২০২৫ সালের ২৬ আগষ্ট পুর্বশক্রার জেরে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ছেলে ফয়সাল তালুকদার লিটনের ছেলে ফারসিদ তালুকদারকে একই গ্রামের সিরাজুল ইসলাম, এখলাস হোসেন ও কহির ফকিরসহ তাদের লোকজন মিলে পথরোধ করে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ফারসিদ তালুকদারের মা উম্মে হাফিজা বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করলে আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এদিকে সেই মামলাটি তুলে নেয়ায় জন্য আসামী ও তার লোকজন বাদিনী উম্মে হাফিজা তার স্বামীসহ পরিবারের লোকজনকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। 

গত শুক্রবার সন্ধ্যায় ইফতার শেষে ওই মামলার বাদিনীর স্বামী ফয়সাল তালুকদার লিটন বাজারে যাবার সময় কহির ফকিরের বাড়ির সামনে পৌঁছামাত্র ওঁৎ পেতে থাকা আগের মামলার আসামী দেলোয়ার ওরফে কহির ফকির, এখলাছ, আইয়ুব আলীসহ বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে মারপিটে গুরুত্বর জখম করে। খবর পেয়ে লিটনের স্ত্রী. ছেলে ফারসিদ তালুকদার, মেয়ে নুসরাত জাহান নিহা ও বেড়াতে আসা বাদিনীর ছোট বোন উম্মে হাবিবা উর্মি তাকে রক্ষা করতে এগিয়ে আসলে হামলাকারিরা তাদের উপড় চড়াও হয়ে মারপিট করতে লাগলে তারা পালিয়ে জনৈক শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে ধাওয়া করে তাদেরকে কুড়াল, হাসুয়া ও লাঠি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। হামলায় বাদিনী উম্মে হাফিজা তার স্বামী ফয়সাল ইসলাম তালুকদার লিটন, তার ছেলে ফারসিদ তালুকদার, মেয়ে নুসরাত জাহান নিহা, ও বোনের বাড়িতে বেড়াতে আসা উম্মি হাবিবা উর্মি মারাত্মক জখমপ্রাপ্ত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে  প্রথমে আদমদীঘি হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বোনের বাড়িতে বেড়াতে আসা উম্মে হাবিবা উর্মি রাত ১১ টায় মারা যায়। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে আসার সুযোগে হামলাকারিরা বাদিনীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়। এ ঘটনায় গত শনিবার (২১) মার্চ দুপুরে নিহতের বোন উম্মে হাফিজা বাদি হয়ে আদমদীঘি থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুর রহমান বলেন, অপর আসামীদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।  

Tag
আরও খবর