ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ধর্ষণচেষ্টা মামলার আসামিকে মসজিদের খাদেম নিয়োগ; প্রতিবাদে সংবাদ সম্মেলন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণচেষ্টা মামলার আসামিকে মসজিদের খাদেম হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষ বুধবার (সকাল ১১টা) ক্ষেতলাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অনিয়ম ও প্রতারণার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আফাজ উদ্দিনের পুত্র শিক্ষক মাহবুব হোসেন। তিনি অভিযোগ করেন, কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পশ্চিম কুজাইল চক জামে মসজিদের খাদেম নিয়োগে কমিটির সভাপতিকে না জানিয়ে গোপনে সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিনের খাদেমকে বাদ দিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শিক্ষক মিজানুর রহমান, মসজিদ কমিটির সেক্রেটারির যোগসাজশে নিজের ভাই জুয়েল মন্ডলকে খাদেম হিসেবে নিয়োগ দেখিয়ে সংশ্লিষ্ট দপ্তরে তার নাম পাঠান। তিনি আরও দাবি করেন, খাদেম হিসেবে নিয়োগ দেখানো বিতর্কিত জুয়েল মন্ডলের বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টা মামলা চলমান রয়েছে, ওই মামলায় তিনি প্রায় ৪০ দিন কারাভোগ করেছেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় কমিটির সভাপতিকে মারধর করে আহত করা হয় বলেও অভিযোগ করা হয়। ঘটনার পর এ বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলা দায়েরের পর অভিযুক্ত পক্ষ মিজানুর রহমান ও তার ভাই জুয়েল প্রভাব খাটিয়ে বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে, যার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী পক্ষ। এবিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারী জমির উদ্দীন বাবুর সঙ্গে মুটোফনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। মিজানুর রহমান বলেন, আমাদের কমিটি সঠিক। মসজিদের সকল মুসল্লীদের মতামতের ভিত্তিতে খাদেমের নাম পাঠানো হয়েছে। তারাই আমাদের লোকজনকে মারধর করেছে। আমরা কাউকে হুমকি ধুমকি দেয়নি। এ বিষয়ে কালাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার গোলাম রব্বানী জানান, মসজিদের খাদেম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। উভয় পক্ষ থেকেই তালিকা পাঠানো হয়েছে। তদন্ত করে বৈধ কমিটির নাম অনুমোদন দেওয়া হবে।
Tag
আরও খবর