নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

দৌলতদিয়া ফেরী ঘাটে বাস ডুবিতে শৈলকুপার মা ও শিশু পুত্র মৃত্যু

গতকাল বুধবার বিকাল চারটায় দৌলতদিয়া ফেরী ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরীতে উঠার সময় প্রায় ৫০ জন যাত্রী সহ পানিতে পড়ে ডুবে যায়। এতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০) ও শিশু পুত্র আর্শান জামান (৭ মাস) মারা যান। পারিবার সূত্রে জানা যায়- প্রতি বছরের ন্যায় এবারও পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করার জন্য নুরুজ্জামান বিশ্বাস স্ত্রী, পুত্র ও কন্যা সহ ঈদের আগেই নিজেদের গ্রামের বাড়ি খন্দকবাড়িয়ায় আসেন। আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন শেষে গতকাল বুধবার তাঁরা নিজেদের কর্মস্থল ঢাকার আশুলিয়ায় ফিরে যাচ্ছিলেন। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাসে বেলা ২ টা ১০ মিনিটে তাঁরা কুমারখালী থেকে বাসে রওনা হন। আনুমানিক বিকাল ৪ টার দিকে বাসটি দৌলতদিয়া ফেরী ঘাটে পৌঁছায়। এবং ফেরীতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ জন যাত্রী সহ বাসটি নদীতে পড়ে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে রাত ১ টায় ডুবন্ত বাসটি উদ্ধার করে। তখনো আয়েশা আক্তার সুমা ও তার শিশু পুত্র আর্শান জামানের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী রনি জানান- ডুবুরিরা রাত ২ টার দিকে আয়েশা আক্তার সুমা এবং রাত ৩ টার দিকে আর্শানের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে আয়েশা আক্তার সুমা ও তাঁর শিশু পুত্র আর্শান জামানের মরদেহ আয়েশার পিতার বাড়ি আশুলিয়ার নয়ার হাটে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়। সুমার স্বামী নুরুজ্জামান বিশ্বাস ও তাঁদের শিশু কন্যা মাওয়া (৪) বাসটি ঘাটে পৌঁছানোর পর বাস থেকে নেমে যান। ফলে সৌভাগ্যক্রমে তাঁরা বেঁচে যান। কিন্তু বাসটি নদীতে ডুবে যাওয়ার পর থেকেই মুহূর্তের মধ্যেই আনন্দে বিষাদ নেমে আসে। চতুর্দিকে স্বজনদের আত্মচিৎকার আর আহাজারিতে বাতাস ভারী হতে উঠে। লোকজন দিকবিদিক ছুটাছুটি করতে থাকলেও তাঁদের যেন কিছুই করার ছিল না। ভবিষ্যতে হয়তো প্রতিটি ঈদ ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আনন্দ নয়। যেন আতঙ্ক হয়েই দেখা দেবে। জানা যায় নিহত আয়েশা আক্তার সুমা পেশায় একজন চিকিৎসক ছিলেন এবং তিনি সাভারের সি আর পি হাসপাতালে কর্মরত ছিলেন। ডুবে যাওয়ার সময় সৌহার্দ্য পরিবহনের বাসটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিল। যাঁদের অধিকাংশই মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান সৌভাগ্যক্রমে ৮ থেকে ১০ জন যাত্রী ডুবন্ত বাস থেকে বের হতে পেরেছেন এবং সাঁতরে জীবন রক্ষা করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঐ ঘটনায় এ পর্যন্ত মোট ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যাঁদের মধ্যে অধিকাংশেরই বাড়ি কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায়। এ ঘটনায় বাসচালক আরমান খানও (৩১) নিহত হয়েছেন বলে জানা যায়। তাঁর বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালকুলা গ্রামে।
Tag
আরও খবর