সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা

কক্সবাজারের কুতু্বদিয়ায় ইনফিনিটি কুতুবদিয়া আইল্যান্ড হাফ ম্যারাথন প্রতিযোগিতা  ২০২৬ শুত্রুবার ২৭শে মার্চ ২০২৬ অনুষ্ঠিত হবে যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০০ জন পেশাদার এবং অপেশাদার দৌড়বিদ মোট তিনটি ক্যাটাগরিতে দৌড়াবেন। ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার দৌড় এবং শিশুদের ২ কিলোমিটার দৌড়। ভোর ৬টায় বড়ঘোপ মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে কৈয়ারবিল এবং দক্ষিণ ধুরুং হয়ে উত্তর ধুরং উত্তর পুল থেকে পুনরায় মুক্ত মঞ্চে এসে শেষ হবে। কুতুবদিয়া রানার্স কমিউনিটি এবং কক্সবাজার ট্রায়াথলেটের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই হাফ ম্যারাথনের সহযোগিতায় থাকছে উপজেলা প্রশাসন কুতুবদিয়া। 

এবারের দৌড়ের প্রতিপাদ্য 'রান ফর দা এমবাকমেন্ট,সেভ কুতুবদিয়া। ' কুতুবদিয়া দ্বীপের জন্য একটি টেকসই বেড়িবাঁধ এবং ভ্রমণপিয়াসী মানুষের কাছে অপার সম্ভাবনাময় এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই দ্বীপকে দেশ ও বিদেশের মানুষের কাছে একটি উপভোগ্য এবং নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে উপস্থাপন করা। 

ভোর ৬ টায় ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) উক্ত হাফ ম্যারাথন উদ্ভোদন করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় সমাপ্ত কারী সকলেই একটি বিশেষ মেডেল পাবেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার কারীদের মাঝে সর্বমোট ১ লক্ষ টাকার বেশি নগদ অর্থ পুরষ্কার এবং উপহার সামগ্রী  বিতরণ করা হবে। সকাল ৯:৩০ ঘটিকায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য জনাব  আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।


Tag
আরও খবর