শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

১০ দিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু



টানা ১০ দিন বন্ধ থাকার পর আবারও কর্মচাঞ্চল্যে ফিরেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শ্রমিকদের মাঝে।

পবিত্র ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে গত ১৮ মার্চ (বুধবার) সকাল থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ এই ছুটির কারণে অতীতে এমন নজির খুব কমই দেখা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টানা ১০ দিন কার্যক্রম বন্ধ থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীদেরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তবে এই সময়েও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল, যদিও যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নির্ধারিত সময় শেষে শনিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে এবং বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

এ বিষয়ে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক রাশেদুজ্জামান জানান, ছুটির সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত ছিল। তবে যাত্রী সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় কম ছিল।

অন্যদিকে, ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা বন্দরের ব্যবসায়ী নেতাদের যৌথ সিদ্ধান্তে এই ছুটি কার্যকর করা হয়েছিল। বর্তমানে আবার স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চলছে।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত ভোমরা স্থলবন্দর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার। এর বিপরীতে ভারতের ঘোজাডাঙা বন্দর এবং সেখান থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার হওয়ায় এ বন্দরটি আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে দীর্ঘ ১০ দিনের ছুটিতে কার্যক্রম বন্ধ থাকায় সরকারের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag