ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ার হোটেলে নিহত তরুণীর মা যা জানালেন

উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় এক রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে উখিয়া সদর পশ্চিম স্টেশনের আরাফাত হোটেল নামক আবাসিক হোটেলের চতুর্থ তলার ৩০৪ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এই লাশটি উদ্ধার করা হয়।


পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি দল ঘটনাস্থলের প্রাথমিক সুরতহাল শেষ করার পর নিহত তরুণীর লাশ উখিয়া থানায় নিয়ে যায়। কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত তরুণীর মরদেহ ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


আরফাত হোটেলের ম্যানেজার শাকুর মাহমুদ জানান, গত ১ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে আমার অনুপস্থিতিতে এক হোটেল বয় এর সাথে কথা বলে ৩০৪ নং কক্ষটি ৩০০ টাকার বিনিময়ে ভাড়া নেন নুসরাত জাহান লিজা (২৩) নামে এক তরুণী। যেখানে তার ঠিকানা ছিল টেকনাফের হ্নীলা ও পেশা চাকুরীজীবি উল্লেখ করা হয়। এ ছাড়াও পিতার নাম জিসান মিয়া ও মাতা রোজিনা এবং একটি ফোন নাম্বার উল্লেখ উল্লেখ করেন।




কিন্তু ঘটনার পরবর্তী তার আসল পরিচয় জানান কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের ডি ব্লকের ক্যাম্প সেক্রেটারী মাজেদ আব্দুল্লাহ। তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেখে আমরা পরিচয় নিশ্চিত করি। নিহত তরুণী কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা আবদুল গফুরের মেয়ে ইয়াছমিন আকতার।


নিহত তরুণীর মাতা জহুরা খাতুন লাশ শনাক্তের পর জানান, তার মেয়ে সোমবার বিকেলে বাসা থেকে বেরিয়ে আসে। তার সাথে একজন এপিবিএন পুলিশ সদস্যের সম্পর্ক ছিল। হোটেলের রেজিষ্ট্রার্ড খাতায় লিপিবদ্ধ নাম্বারটি চেক করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে সে দাবি করেন।


রোহিঙ্গা নারী জহুরা খাতুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি এপিবিএন পুলিশকে বলেছিলাম, তোমার আত্নীয়দের নিয়ে এসো আমি মেয়েকে তোমার হাতে তুলে দিব। সে আমার মেয়েকে হোটেলে এনে কি করেছে এবং কেন হত্যা করা হয়েছে জানতে চাই বিচারও চাই।


ঘটনার সম্পর্কে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহাম্মদ আলী বলেন, ”মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ভেতর থেকে রুমটি বন্ধ ছিলো, সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে৷


তিনি আরো বলেন, যেহেতু ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় লাশটি পাওয়া যায়, তাই অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নার তদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

Tag
আরও খবর