ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে পচা খাবার, ক্ষোভে ফুঁসছে জনতা



মাদারীপুর জেলাজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মাদারীপুর সদর উপজেলার ৪২ নং চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মিড-ডে মিল হিসেবে নষ্ট ডিম ও মেয়াদোত্তীর্ণ রুটি সরবরাহ করা হয়েছে। ইতিমধ্যে এ খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের জন্য আনা খাবারের মান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

এলাকাবাসীর দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

“স্কুল ফিডিং কর্মসূচি” চালুর পর থেকেই খাবার সরবরাহে অনিয়ম ছিল। সপ্তাহে পাঁচ দিন খাবার দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা একদিনেই সীমাবদ্ধ ছিল বলে অভিযোগ রয়েছে। তবে সম্প্রতি তা সপ্তাহে পাঁচ দিন খাবার সরবরাহ কার্যক্রম চালু করা হয়। কিন্তু নিম্নমানের ও সম্ভাব্য অস্বাস্থ্যকর খাবার সরবরাহে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের ভাষ্য, “এ ধরনের খাবার দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো।”

স্থানীয় বাসিন্দা আসিফ মাহামুদ জানান, শিলারচর এলাকার নদীর ওপারের একটি বিদ্যালয়ে একই ধরনের নষ্ট ডিম ও রুটি বিতরণ করতে দেখা যায়। পরে বিষয়টি স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হলে কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট একটি গাড়ি ৪২ নং চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার সরবরাহ করতে আসে। এ সময় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করে।

ছিলারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এমদাদুল হক খান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশক্রমে তিনি ও ইউনিয়ন পরিষদের সচিব ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিষয়টি ইউএনওকে অবহিত করা হয় এবং তার নির্দেশে খাদ্যসামগ্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন—“কোমলমতি শিশুদের জীবন নিয়ে কারা এমন খেলায় মেতে উঠেছে?” দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Tag
আরও খবর