ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

উখিয়ায় তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন আইন বাস্তবায়নের লক্ষ্যে উখিয়ায় এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. এহেচান উল্লাহ সিকদারের সভাপতিত্বে ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন,"তামাক ব্যবহার বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর ফলে ক্যান্সার, হৃদরোগসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী রোগের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। বাংলাদেশেও তামাক ব্যবহারের কারণে প্রতি বছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হন বলে উল্লেখ করা হয়।"

বক্তারা আরও জানান, নতুন সংশোধিত অধ্যাদেশে ই-সিগারেট নিষিদ্ধকরণ, পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিরুৎসাহিত করা এবং তামাকজাত দ্রব্যের বিক্রয়কেন্দ্রে বিজ্ঞাপন প্রদর্শন বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসব বিধান বাস্তবায়নের মাধ্যমে তামাকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পর্যায়ে আইনটির কঠোর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Tag
আরও খবর