কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ এপ্রিল ২০২৬ ইং রোজ বৃহঃপতিবার সকাল ১০ ঘটিকায় শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু করে দিনব্যাপি সকল শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের উপস্তিতি এবং ক্রীড়াবিদ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চর আমখাওয়া ইউনিয়ন বি এন পি 'র সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম মাস্টার। এছাড়াও চর আমখাওয়া ইউনিয়ন বি এন পি'র সিনিঃ সহ-সভাপতি  মোঃ আতিকুর রহমান (আতিক), চর আমখাওয়া ইউনিয়ন বি এন পি'র সহ-সভাপতি মোঃ আরজান আলী, চর আমখাওয়া ইউনিয়ন বি এন পি'র সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বি. এ, চর আমখাওয়া ইউনিয়ন বি এন পি'র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান, চর আমখাওয়া ইউনিয়ন যুবদল এর আহবায়ক মোঃ মজিবুর রহমান বি.এ, ইউ.পি সদস্য মোঃ বাবুল আক্তার এবং ইউ.পি সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমূখ ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে তাদের আসন অলংকৃত করেন।

এসময় উদ্বোধন কালীন বক্তব্যে প্রধান অতিথি বলেন, সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য রক্ষায় খেলাধুলার প্রয়োজন রয়েছে। মোবাইলের আসক্তি ও মাদক থেকে ছেলে-মেয়েদের দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরীতে অভিভাবকদের আহবান জানান তিনি।

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজনে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন এর সার্বিক সহযোগিতা, মোঃ আব্দুল খালেক মোশাররফের সঞ্চালনা এবং সিনিঃ সহকারী শিক্ষক (শরীর চর্চা) মোঃ রেজাউল করিম (লাভলু) এর ক্রীড়া পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জ্বনাব, আলহাজ্ব, মোঃ সামছুল হক মাস্টার।

উৎসব উদ্দীপনায় সারাদিন ব্যাপী চলা ক্রীড়ানুষ্ঠান শেষে অংশগ্রহনকারী বিজয়ী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর