চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

আদমদীঘিতে নেশার ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা ‘খ’ সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাঈম মন্ডল (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তার শয়ন ঘরে পরিহিত প্যান্টের বাম পকেটে পলিথিনের ভিতর থেকে উল্লেখিত পরিমান মাদকদ্যব্য ট্যাপেন্টাডল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। নাঈম মন্ডল আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল বাজারের মৃত লয়েজ মন্ডলের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম মন্ডল জানান, সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার মসজিদের পিছনে গ্রেপ্তারকৃত মাঈম মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন ঘরের ভিতর খাটের উপর বসা অবস্থায় তাকে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বাম পকেটে পলিথিতে অভিনব পন্থায় রাখা ৩৫ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় রাতে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

Tag
আরও খবর