বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

মৎস্য অধিদপ্তর-এফএও উদ্যোগে শান্তিগঞ্জে মুক্তা চাষে আশার আলো

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মুক্তা চাষে সাফল্যের সম্ভাবনা জেগে উঠেছে, যা ভবিষ্যতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই অঞ্চলে মুক্তা চাষে যে অগ্রগতি হয়েছে, তা এখন আশার আলো হিসেবে দেখা দিচ্ছে। মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্পের আওতায় এ উদ্যোগটি পরিচালিত হচ্ছে। প্রকল্পের অধীনে ২৫ জন নারী-পুরুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যাদের পরিচয় সিবিও (কমিউনিটি বেইজড অর্গানাইজেশন)। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর গ্রামে ২০২৩ সালের জুন মাসে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী নিয়ে মোট ২৫ সদস্যবিশিষ্ট মুক্তা চাষ সিবিও গঠন করা হয়। জলাশয়ে মাছের পাশাপাশি শামুক ও ঝিনুক জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ উপাদান। এই ঝিনুককে বিশেষ পদ্ধতিতে পুকুরে স্থাপন করে মুক্তা উৎপাদনের লক্ষ্যে প্রকল্পের প্রশিক্ষণ ও নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের অক্টোবরে মাঠ পর্যায়ে কাজ শুরু করে সিবিও সদস্যরা। এ ক্ষেত্রে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI)-এর বিজ্ঞানীদের কাছ থেকে কারিগরি সহায়তা গ্রহণ করা হয়। ইমেজ প্রতিস্থাপন পদ্ধতিতে মুক্তা চাষের জন্য প্রকল্প থেকে প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করা হয়। সদরপুর গ্রামের নির্ধারিত ৩৩ শতাংশের একটি পুকুরে ২০২৪ সালের অক্টোবর মাসে ইমেজ ইনোকুলেশনের পর ২০০০টি ঝিনুক নেট ব্যাগে রেখে পানির মধ্যে লম্বালম্বিভাবে টানানো রশিতে ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি কিছু রুই জাতীয় মাছের পোনা মজুদ করা হয়। এই কার্যক্রম বাস্তবায়নে সিবিওকে সার্বিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় বেসরকারি সংস্থা আরপিডব্লিউএস-এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন। সম্প্রতি, ২০২৬ সালের ০৭ এপ্রিল মুক্তা আহরণের লক্ষ্যে পুকুরটি শুকানো হলে ১৪৫৪টি ঝিনুক এবং প্রায় ৩০০ কেজি মাছ পাওয়া যায়। পরে ঝিনুক থেকে বিশেষ কৌশলে ৬৪৭টি মুক্তা আহরণ করা হয়। বর্তমানে এসব মুক্তাকে কাটিং ও ফিনিশিংয়ের মাধ্যমে বাজারজাত উপযোগী করতে বিভিন্ন সংস্থা ও জুয়েলারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। শান্তিগঞ্জের এই সফল উদ্যোগ এখন সিবিও সদস্যদের সামনে নতুন স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। পুকুরে ঝিনুক, হাতে মুক্তা—এই বাস্তবতা সম্ভব হয়েছে তাদের কার্যকর প্রশিক্ষণ গ্রহণ, সঠিক বাস্তবায়ন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে। সিবিওর সদস্যরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও সফলতা নিয়ে অত্যন্ত আশাবাদী। তারা ভবিষ্যতেও মুক্তা চাষ কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আরও খবর