বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

দায়িত্ব গ্রহন করলেন বাঘা পৌরসভার নব নির্বাচিত মেয়র আক্কাছ আলী

রাজশাহীর বাঘা পৌরসভার দায়িত্ব গ্রহন করেছেন নব নির্বাচিত মেয়র আক্কাছ আলী । বুধবার (১ ফেব্রুয়ারি ) সকাল ১১ টায় পৌর ভবন প্রাঙ্গনে পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ঐক‍্য পরিষদ কর্তৃক সংবর্ধনা ও বরন অনুষ্ঠানের মাধ‍্যমে দায়িত্ব গ্রহন করেন মেয়র আক্কাছ আলীসহ নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নব নির্বাচিত মেয়র  আক্কাছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পৌরসভার ১, ২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিজয়ী মহিলা কাউন্সিলর যথাক্রমে, সাবিনা ইয়াসমিন,হাজেরা বেগম, মনোয়ারা বেগম ও নয় ওয়ার্ডের (পুরুষ) কাউন্সিলর যথাক্রমে, ১ নং ওয়ার্ড মোঃ কামাল হোসেন, ২নং ওয়ার্ড মো.সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড মো.মনির হোসেন,, ৪নং ওয়ার্ড মোঃ আসলাম সর্দার, ৫নং ওয়ার্ড মো. মাজেদুল ইসলাম, ৬নং ওয়ার্ড মো, আব্দুল কুদ্দুস সরকার,৭নং ওয়ার্ড মোঃ মোমিনুল ইসলাম, ৮নং ওয়ার্ড মোঃ শফিকুল ইসলাম এবং ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন।

এ সময় বাঘা পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীগন ফুল দিয়ে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দকে বরন করে নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আক্কাছ আলী বলেন, আজকের এই উদ‍্যোগের জন‍্য আমি পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাধুবাদ জানাই। সামনের দিনগুলোতে পৌরসভার সার্বিক উন্নয়নে সকল কর্মকর্তা কর্মচারীদের আরো নিবেদিত প্রান হয়ে কাঁধেকাদ মিলিয়ে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি । এ  ্পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত মানের মডেল পৌরসভা করতে পৌরবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন পৌরপিতা আক্কাছ আলী।

তিনি আরও বলেন, আমি এ পৌরসভার দ্বিতীয় মেয়াদের নির্বাচনে পৌর মেয়র নির্বাচিত হয়েছিলাম। মেয়র হয়ে আমি অনেক উন্নয়নমূলক কাজ করে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় ও দ্বিতীয় থেকে প্রথম শ্রেণিতে উন্নিত করেছিলাম। এরপর তৃতীয় ধাপের নির্বাচনে দূর্ভাগ‍্যবশত আমি পরাজিত হই। এরপর গত ২৯ ডিসেম্বর চতুর্থধাপের নির্বাচনে পৌরবাসী আবার আমাকে তাঁদের মূল‍্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমি আপনাদের সবার আন্তরিক সহযোগিতা পেলে এ পৌরসভাকে মাদক,সন্ত্রাস,হ‍্যাকার ও সকল প্রকার দুর্নীতিমূক্ত পৌরসভায় রুপান্তরিত করে একটি মডেল পৌরসভায় প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ! 

সকল ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও সকল শ্রেনী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন  তিনি। এর আগে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী গনের উদ্দেশ্যে পর্যায় ক্রমে সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ তাঁদের নিজ নিজ অভিমত প্রকাশ করে পৌরসভার উন্নয়নে এক সাথে কাজ করার অঙ্গিকার ব‍্যাক্ত করেন।

পৌরসভার হিসাব রক্ষক হাসান আলীর সঞ্চালনায় বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রকৌশলী নাজমুল হোসেন, কার্য‍্য সহকারী জিন্নাত আলী,হিসাব সহকারী আকরাম হোসেন, গোলাম আযম সেন্টু, আবু লাহাব, মনিরুল, নাজমা, সোহাগ রানাসহ পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।  অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন, পৌরসভায় বসবাসকারী সূধীজন, মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ।


আরও খবর