হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

যৌতুক অভিশপ্ত ও ঘৃণিত প্রথা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-02-2023 02:52:07 pm

প্রতীকী ছবি

◾ মুনীরুল ইসলাম 


একটি অভিশপ্ত ও ঘৃণিত সামাজিক আচারের নাম যৌতুক। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় ভেঙে গেছে হাজার ঘর-সংসার। হারিয়ে গেছে অসংখ্য প্রাণ। যৌতুক দিতে না পারায় হত্যার স্বীকার হয়েছেন অসংখ্য নারী। অত্যাচারিত হয়েছেন দিনের পর দিন। শুধু স্বামীই নন, শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদসহ অনেককেই যৌতুকের দাবিতে নির্যাতন করতে দেখা যায়। ইসলাম ধর্মে বিয়েতে যৌতুক লেনদেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 


যৌতুক দেওয়া ও নেওয়া ইসলাম অনুমোদন করে না। ইসলামি দর্শন মতে, বিয়েতে কোনো পক্ষই আল্লাহ তাআলা এবং রাসুল (সা.)-এর নির্ধারণ করে দেওয়া দেনা-পাওনা ছাড়া অন্য কোনো দাবি-দাওয়া করতে পারে না। একজন মুসলমান তাঁর সীমারেখার মধ্যেই জীবন পরিচালনা করবে। দুর্বলতার সুযোগে জোরপূর্বক অন্যায্য দাবি আদায় করলে আল্লাহ কঠিন শাস্তি দেবেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে অন্যায্যভাবে তা করবে, তাকে আগুনে পোড়ানো হবে, এটা আল্লাহর পক্ষে সহজ।’ (সুরা নিসা: ৩০) 


ইসলামি বিধান ও সংস্কৃতিতে বিয়ের সময় কনেপক্ষ থেকে বরের কোনো পাওনা থাকে না। বরং কন্যার দেনমোহর পরিশোধ করা এবং ভরণপোষণ দেওয়ার দায়িত্ব বরের ওপরই বর্তায়। আল্লাহ তাআলা বলেন, ‘বিয়ের আগ পর্যন্ত বাবার ওপর মেয়ের ভরণপোষণের দায়িত্ব।’ (সুরা বাকারা: ২৩৩)। আর বিয়ের সময় থেকে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর ওপর। বিয়ের সময় স্ত্রীকে দেনমোহর দেওয়ার দায়িত্বও স্বামীর।


আজকাল অনেক অভিভাবককে শুধু যৌতুকের শর্ত পূরণ করতে না পারার কারণে বিয়ে ভেঙে দিতে দেখা যায়। এ কারণে অনেক ঘরে তরুণী মেয়ের বিয়ে দেওয়া কঠিন হয়ে গেছে। অনেক সময় যৌতুক দিতে না পারার কারণে দাম্পত্যজীবন নষ্ট হচ্ছে। দেশে যৌতুকবিরোধী কড়া আইন থাকলেও এর যথাযথ প্রয়োগের অভাব রয়েছে। তাই এ বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। 


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১৮ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২০ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭২ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে