চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

ছবি সংগৃহীত।

বিদ্যুত সরবরাহকারি কোম্পানী নেসকো কতৃপক্ষ বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে জোড়পূর্বক বৈদ্যুতিক ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রি-পেইড মিটার সংযোগ দেয়ার প্রতিবাদে বগুড়া আদমদীঘি উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টা হতে ঘন্টা ব্যাপি আদমদীঘি সদরের বাসস্ট্যান্ড এলাকায় মডেল মসজিদের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বিদ্যুত গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন, খন্দকার মেহেদী হাসান, আবু তালেব দুলাল, আব্দুল ওহাব বুলু, আকবর আলী খান, মিজানুর রহামান, আনিছুর রহমান নান্টু, আইয়ুব আলী মন্ডল, ফাইম খন্দকার, জুলফিকার খন্দকার, আজমল হোসেন, আব্দুর রহিম বাবু, বুলবুল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে প্রবর্তিত প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবী জানান। দাবী না মানা হলে গ্রাহকদের সাথে নিয়ে বিদ্যুত সরবরাহ কোম্পানী অফিস ঘেরাও করে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুশিযারী প্রদাণ করেন তারা। 

উল্লেখ্য : গত ৩/৪ দিন যাবত আদমদীঘি ও আশে পাশের এলাকায় নেসকো কোম্পানীর লোকজন জোড়পুর্বক ও ভয়ভীতি প্রদর্শণ করে  গ্রাহকদের বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল মিটার অপসারণ করে প্রি-পেইড মিটার সংযোগ লাগিয়ে দিচ্ছেন। এদিকে বেশ কিছু গ্রাহকদের সম্মতি ছাড়াই তারা প্রিপেইড মিটার সংযোগ স্থাপন করেছেন। বিদ্যুত গ্রাহক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, হাফিজুর রহমান মিজানুর রহমান জানান, আদমদীঘি উপজেলার আশে পাশের এলাকায় বাসা বাড়ির ডিজিটাল মিটারের স্থলে জোড়পূর্বক প্রিপেইড মিটার সংযোগ লাগিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে।

Tag
আরও খবর