এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

রাস্তার পাশে অসংখ্য ময়লার স্তূপ,দেখার কেউ নেই!

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 23-04-2026 02:27:43 pm

দক্ষিণ চট্টলার  চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তার পাশে জমে আছে অসংখ্য ময়লা-আবর্জনার স্তূপ। বিশেষ করে চন্দনাইশ সদর থেকে গাছবাড়ীয়া কলেজ গেইট পর্যন্ত রাস্তার দু'পাশে অসংখ্য ময়লা আবর্জনার স্তূপ দেখা যায়।  প্রতিদিনই বাড়ছে ময়লার স্তূপ। দেখার কেউ নেই! দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি সৃষ্টি হয়েছে নানান স্বাস্থ্যঝুঁকিরও। কাপড়ে নাক ঢেকে চলতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের। সেখানে জন্ম নিচ্ছে মাছি-মশা ও নানা জীবাণু। স্কুল-মাদরাসা পড়ুয়া শিশুরা সহ অনেক পথচারী প্রতিদিন এই রাস্তাগুলি দিয়েই যাতায়াত করে। দুর্গন্ধ ও মশার কারণে শিশুরা নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাছাড়া উপজেলাবাসীর উচ্ছিষ্ট খাবার, পচা ফলমূল, গোবর, কসাইখানার বর্জ্য সহ রাস্তার আশেপাশের ময়লা আবর্জনা সঠিকভাবে সংগ্রহ করে সার উৎপাদন করতে পারলে সেটি কৃষি অর্থনীতিতে টেকসই ভূমিকা রাখবে। এইসব ময়লা আবর্জনা থেকে চন্দনাইশ উপজেলাতে সরকারিভাবে জৈব সার তৈরীর প্রকল্প নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃপক্ষ সহ এমপি জসীম উদ্দীন আহমেদ এবং উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।


নিবেদক: মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট। চন্দনাইশ,চট্টগ্রাম।

আরও খবর







deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৬৫ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে