সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাল্যবিবাহ রোধে শিবচরে DESH-এর সচেতনতামূলক কর্মসূচি


বাল্যবিবাহ শুধু একটি প্রথা নয়, এটি একটি গভীর সামাজিক ব্যাধি—যার প্রভাব পড়ে ব্যক্তি, পরিবার এবং সমগ্র সমাজে। এই বাস্তবতাকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলার চরজানাজাত ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘দেশ (DESH)’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহাবুব।

সেমিনারে বক্তারা বলেন, অল্প বয়সে বিয়ে একটি কিশোরী মেয়ের স্বাভাবিক শৈশব, শিক্ষা ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। শারীরিকভাবে অপ্রস্তুত অবস্থায় মাতৃত্বের ঝুঁকি বেড়ে যায়, যা মা ও নবজাতক উভয়ের জন্যই মারাত্মক হতে পারে।

তারা আরও বলেন, বাল্যবিবাহের ফলে দাম্পত্য জীবনে পরিপক্বতার অভাব দেখা দেয়, যা থেকে সৃষ্টি হয় পারিবারিক কলহ, অশান্তি এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের মতো চরম পরিণতি।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, মাদারীপুর জেলায় গত এক বছরে প্রায় ৫০ শতাংশ বিবাহের পরিণতি ঘটেছে তালাক বা বিচ্ছেদে। সচেতন মহলের মতে, এসব বিচ্ছেদের অন্যতম কারণ হচ্ছে বাল্যবিবাহ।

বক্তারা উল্লেখ করেন, অল্প বয়সে বিয়ে হওয়া ছেলে-মেয়েরা দায়িত্ব নিতে মানসিকভাবে প্রস্তুত থাকে না। ফলে পারিবারিক সম্পর্ক টেকসই হয় না এবং ছোটখাটো বিষয়ও বড় দ্বন্দ্বে রূপ নেয়। এতে শুধু একটি পরিবার নয়, সমাজের সামগ্রিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হয়।

সেমিনারে উপস্থিত বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলাই বাল্যবিবাহ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, শিক্ষক, ধর্মীয় নেতা এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে জাতীয় জরুরি সেবা নম্বর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘দেশ (DESH)’ সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বেকার যুব ও নারীদের আত্মকর্মসংস্থান উদ্যোগ, নিরাপদ সড়ক কার্যক্রম, স্কুল স্বাস্থ্য শিক্ষা, প্রজনন স্বাস্থ্য সচেতনতা, কিশোরী উন্নয়ন কর্মসূচি এবং প্রতিবন্ধী ও অটিজম শিশুদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম—যা ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

Tag
আরও খবর