এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

চন্দনাইশ গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে চরম ভোগান্তি

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 28-04-2026 07:59:56 am

দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে সাধারণ মানুষের চলাচলের চরম ভোগান্তি হচ্ছে প্রতি নিয়ত। অল্প বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকে। এ সড়ক দিয়ে সাব-রেজিস্ট্রার অফিস, খানহাট বাজার, জামে মসজিদ, মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ, মমতাজ বেগম কিন্ডার গার্ডেন, গাছবাড়িয়া সরকারি কলেজ, হাশিমপুর মকবুলিয়া কামিল  মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ চলাচল করে থাকে। চন্দনাইশ পৌরসভার শহীদ মুরিদুল আলম সড়কের গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত সড়কটির মাঝখানে নালার কাজ সম্পন্ন করলেও নালার দু'পাশে রাস্তার কাজ এখনো সম্পন্ন হয়নি। সড়ক কেটে মাঝখান দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ নালা করার কারণে সড়কের পানি যথাযথভাবে চলাচল করতে পারছে না।ফলে অল্প বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকার কারণে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। তাছাড়া সংস্কারের অভাবে নালার দু'পাশে রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট- বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে। গাড়ির কথা বাদ দিয়ে অটো রিক্সা, ভ্যান গাড়ি কিংবা সিএনজি পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি চলাফেরাও।বর্তমানে এই রাস্তাটি পড়েছে চরম দুর্ভোগে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি। 
এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে জনদূর্ভোগ দূর করতে গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য  নবনির্বাচিত মাননীয় এমপি মহোদয় জসীম উদ্দিন আহমেদ, উপজেলা প্রশাসক এবং পৌর প্রশাসকের প্রতি জোর দাবী জানাচ্ছি। 


নিবেদক: মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট।  চন্দনাইশ,চট্টগ্রাম।
আরও খবর







deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৬৫ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে