ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যান এলাকায় বেওলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর স্থানীয় নারীরা বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মরদেহটি দেখতে পান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর জাতীয় উদ্যানের দক্ষিণে বেরিবাইদ ভিটের বল্লি বাগান এলাকায় প্রথমে কয়েকজন নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়। প্রত্যক্ষদর্শী রসুলপুর এলাকার বাসিন্দা মুন্না ও তাইজ উদ্দিন জানান, বিকেল প্রায় ৫টার দিকে তারা ঘটনাটি শোনেন এবং ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান।

খবর পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছান অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল, এসআই বিমল চন্দ পাইন ও বেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায় এবং পরে তা উদ্ধার করে। পরনে খয়েরি রঙের শার্ট ও লুঙ্গি ছিল। তার আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম ফজলুল হক জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলমান আছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag
আরও খবর