ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু

জামালপুর-২ আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'শ্রমিকদের কাজের মূল্যায়নের বিকল্প নেই। 

ন্যায্য অধিকার শ্রমিকদের প্রাপ্প। সেকারণেই শ্রমজীবী মানুষের অধিকার সংরক্ষণে যুগ যুগ ধরে বিএনপি কাজ করে যাচ্ছে। বিএনপি শ্রমিকদের অধিকার প্রশ্নে আপোষহীন।'


আজ শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় অডিটোরিয়ামে মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি ও এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'আজ ১লা মে—আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনটি বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবময় ইতিহাস বহন করে। শ্রমিকরা আমাদের সমাজ ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাঁরা মাঠে, কারখানায়, রাস্তায়—সব জায়গায় কঠোর পরিশ্রম করে আমাদের জীবনকে সহজ করে তোলে। প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় তাঁরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন।'


এমপি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, '

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন শ্রমিকের দুটো হাত রাষ্ট্র ও সমাজের সমৃদ্ধি এবং উন্নয়নের চাবিকাঠি। শ্রমজীবী-কর্মজীবী মানুষের কল্যাণের কথা ভেবেই শহীদ জিয়া নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর প্রবর্তিত নীতি ও সংস্কার শ্রমিক কল্যাণের ভিতকে শক্তিশালী করেছে। বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার তৈরি করেছিলেন তিনি। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা সব সময় নিশ্চিত হয় না। এক্ষেত্রে বিএনপি শ্রমিকদের পাশে রয়েছে। সুতরাং শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা বর্তমান বিএনপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের প্রধানতম অঙ্গীকার।'


উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন সরকার, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল এবং উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাসিদা নাফিজ বিনতী। 

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তাঁরা।


পরে এমপি সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়ে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন শ্রমিক, রাজনৈতিকসহ বিভিন্ন পেশার লোকজন। 

আরও খবর