ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার


প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাদারীপুরের শিবচরে ৪৬০ ফুট উঁচু একটি বিদ্যুৎ টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা ধরে চলা নাটকীয় ও রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান ঘটে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায়।

রোববার (৩ মে) সন্ধ্যার পর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদার একটি প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। সম্প্রতি সেই সম্পর্কের অবসান ঘটে। বিচ্ছেদের বিষয়টি তিনি মানসিকভাবে মেনে নিতে না পেরে চরম হতাশায় ভেঙে পড়েন।

ঘটনার দিন সন্ধ্যার দিকে তিনি প্রেমিকার বাড়ির পাশেই থাকা একটি উচ্চক্ষমতার বিদ্যুৎ টাওয়ারে উঠে পড়েন। টাওয়ারের চূড়ায় অবস্থান নিয়ে তিনি মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে যোগাযোগ করে সম্পর্ক পুনরায় স্থাপনের আকুতি জানান।

একপর্যায়ে তিনি হুমকি দেন, প্রেমিকা নিচে না এলে তিনি সেখান থেকেই লাফ দিয়ে আত্মহত্যা করবেন। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় করেন, তৈরি হয় উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিবচর ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা। প্রথমে হাসানের এক বন্ধু টাওয়ারে উঠে তাকে নামানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দীর্ঘ সময় ধরে তাকে শান্ত ও নিরাপদে নামানোর চেষ্টা চালান। নানা কৌশলে তাকে বোঝানোর চেষ্টা চলতে থাকে একটানা কয়েক ঘণ্টা।

অবশেষে রাত সাড়ে ১০টার দিকে সাড়ে চার ঘণ্টার টানটান উত্তেজনার পর বন্ধুর সহযোগিতায় হাসান শিকদার টাওয়ার থেকে নিচে নামতে রাজি হন। এরপর তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, “দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে বিভিন্নভাবে বোঝানোর পর আমরা তাকে নিরাপদে নামাতে সক্ষম হই।” উদ্ধারের পর হাসান শিকদারকে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা তরুণ সমাজের মানসিক স্বাস্থ্য, সম্পর্কজনিত চাপ এবং সংকট মোকাবিলার সক্ষমতা নিয়ে আরও সচেতনতা তৈরি করা জরুরি।

Tag
আরও খবর