জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধে ২ এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে আহত

জামালপুরের ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ধরে দুই এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচ ব্যক্তিকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।


সোমবার (৪ মে) বিকেল ৫টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপ্যাচ এলাকায় ওই ঘটনাটি ঘটে।


আহতরা হলেন চিনাডুলী এসএন উচ্চ বিদ্যালয়ের থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী রোমা আক্তার (১৭) এবং আবু হুরাইয়া (১৭)। এ ছাড়া ডেবরাইপ্যাচ গ্রামের ফেলু মোল্লার ছেলে মিয়ার মোল্লা (৫০), আকালু ফকিরের ছেলে রফিকুল (৪৫) এবং জয়নাল ফকিরের মেয়ে লাকী বেগম (২৫)।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিয়ার মোল্লার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, ডেপরাইপ্যাচ গ্রামের মৃত নুরল শেখের ছেলে ইমান আলী শেখের সঙ্গে প্রতিবেশী জয়নাল ফকিরের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিক মামলা-মোকদ্দমা চলছে। 


আজ বিকেলে বসতবাড়ির অদূরে নিজেদের ভোগদখলীয় জমিতে ভুট্টা তুলতে গেলে প্রতিপক্ষ ইমান আলী শেখের লোকজন ভুক্তভোগীদের পিটিয়ে গুরুতর আহত করে। 



জমির মালিক জয়নাল ফকির বলেন, 'আমার ভোগদখলীয় জমিতে ভুট্টা তুলতে গেলে প্রতিপক্ষ ইমান আলী শেখের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন গুরুতর আহত হন।


চিনাডুলী এসএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজাহিদুল ইসলাম বিষয় বলেন, 'চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আমাদের বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে।'



অভিযুক্ত ইমান আলী শেখ বলেন, 'আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। খোঁজ-খবর নিয়ে বলতে হবে। তবে আমাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।'


ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএএম আবু  তাহের বলেন, মারামারির ঘটনায় আহত হয়ে দুই এসএসসি পরীক্ষার্থীসহ বেশকয়েকজন চিকিৎসা নিয়েছে। এ ছাড়া গুরুতর আহত মিয়ার মোল্লা নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।'


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজীর সঙ্গে যোগাযোগ করতে তাঁর ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে চেষ্টা করা হলে কল রিসিভ করে তদন্ত ওসি রফিকুল ইসলাম বলেন, 'ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'





আরও খবর