মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কনটেন্ট ক্রিয়েটর পামেলাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 07-05-2026 10:02:41 am

গ্রামীণ জনপদে নিজ সন্তানদের সামনেই দুর্বৃত্তদের গুলিতে মারা গেলেন ব্রাজিলের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর পামেলা গুইমারেস। গত ১ মে গুলি করে হত্যা করা হয়েছে তাকে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।


মঙ্গলবার (৫ মে) প্রকাশিত মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের সের্তানোপলিস নামক গ্রামে পামেলার নিজ বাড়ির সামনে ঘটেছে এ ঘটনা। গুলি করার সময় ঘটনাস্থলে নিহতের চার সন্তানই উপস্থিত ছিল।


এ কনটেন্ট ক্রিয়েটরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায়। তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়িতে করে একজন সন্দেহভাজন ব্যক্তি এসে পামেলাকে নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির গেটের সামনে যান। এ সময় পামেলা বিপদ বুঝতে পেরে বাড়ির ভেতর ফিরে যেতে চাইলে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


এ ইনফ্লুয়েন্সারের মৃত্যুর ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ ঘাতক ও সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

গত ২৫ এপ্রিল পামেলা তার অ্যাকাউন্টে শেষ ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখা ছিল, ‘যদি হাজার বারও আমাকে তোমার প্রয়োজন হয়, তাহলে হাজার বারই তোমার পাশে থাকব...।’


প্রসঙ্গত, পামেলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মূলত লাইফস্টাইল, বিউটি এবং ফ্যাশন বিষয়ক কনটেন্ট তৈরি করতেন। পাশাপাশি চার সন্তানের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তগুলো নিয়ে তৈরি কনটেন্টও শেয়ার করতেন। গত সেপ্টেম্বরে তার সবচেয়ে ছোট সন্তানের জন্ম হয়েছে।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫১ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৭ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে