চৌদ্দগ্রামে হত্যার মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৫.৬১ বিলিয়ন ডলার উখিয়ায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট || তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার জোরালো আহ্বান। মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না, কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক “দালাল নাকি পেশাজীবী: স্বাস্থ্যখাতে ওষুধ প্রতিনিধিদের বিতর্ক” শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে আধুনিক সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত যশোরে শস্য বীমার ঘোষণা ও বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্যের মাদক প্রতিরোধ কমিটি গঠন কৃষক কার্ড হতে পারে কৃষি বিপ্লবের হাতিয়ার মোটরসাইকেলে তুলে স্কুলছাত্রী অপহরণ, এলাকায় আতঙ্ক রায়পুরে (লক্ষ্মীপুর) জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৫ জন আহত কমিটি না ‘কম্প্রোমাইজ’? সেনবাগ ছাত্রদলের নেতৃত্ব নিয়ে রহস্য ক্ষমতা অপব্যবহার করলে, ক্ষমতাচ্যুৎ হতে হয় : নজরুল ইসলাম খান দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি যশোরের অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যশোরের খাজুরায় মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ আকাশ নামে এক যুবক গ্রেপ্তার আশাশুনি প্রতাপনগরে দুর্যোগ ঝুঁকি ও প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ

পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্যের মাদক প্রতিরোধ কমিটি গঠন

প্রতিরোধ কমিটি গঠন

রংপুরের পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্য বিশিষ্ট একটি মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে পীরগাছা সদর ইউনিয়নের দক্ষিণ সুখানপুকুরের জাহাঙ্গীর নেতার চাতাল চত্বরে এ কমিটি গঠন করা হয়।

স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিনকে সভাপতি এবং ব্যবসায়ী জাকির আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে মজিবর রহমান, শফিকুল ইসলাম খান ও শাহ আলম; সহ-সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল মন্ডল, মাহবুবার রহমান, আব্দুল মান্নান ও আনোয়ার হোসেন নির্বাচিত হন।

কমিটি গঠনের আগে মাদক প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন জাকির আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবক জহির উদ্দিন, ময়েন উদ্দিন এবং ব্যবসায়ী মমিনুল ইসলাম মারুফ।

সভা শেষে নবগঠিত কমিটির উদ্যোগে মাদকবিরোধী শপথ গ্রহণ ও দোয়া অনুষ্ঠিত হয়। শপথ ও দোয়া পরিচালনা করেন কমিটির নবনির্বাচিত সভাপতি মাওলানা মহিউদ্দিন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই কমিটি গঠনের মাধ্যমে এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে।

আরও খবর