ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

"স্মার্ট নাগরিক হওয়ার প্রধান হাতিয়ার হলো স্মার্ট শিক্ষা''-ডা.দীপু মনি


'স্মার্ট নাগরিক হওয়ার প্রধান হাতিয়ার হলো স্মার্ট শিক্ষা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, বাংলাদেশ এগিয়ে চলছে দীপ্ত পায়ে,স্বল্প উন্নয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশ,আজকে মধ্যম আয়ের দেশ,ডিজিটাল বাংলাদেশ,স্বপ্ন দেখে স্মার্ট বাংলাদেশের। মেট্রোরেল,পদ্মা সেতু!পদ্মা সেতু আমাদের যোগাযোগের মাধ্যম নয় শুধু,এটি আমাদের আত্মবিশ্বাসের, আত্মসম্মানের একটি পরিচায়ক। আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি।নাগরিক হবে স্মার্ট সরকার হবে স্মার্ট,অর্থনীতি হবে,স্মার্ট শিক্ষা ব্যবস্থা হবে স্মার্ট, সমাজ হবে স্মার্ট। এগুলো কেন্দ্রে হলো স্মার্ট নাগরিক আর স্মার্ট নাগরিক পাওয়ার অন্যতম মাধ্যম হলো স্মার্ট শিক্ষা। আর এই স্মার্ট শিক্ষার জন্যই আমরা শিক্ষার রূপান্তর নিয়ে আসছি।'


রবিবার (৫ই ফেব্রুয়ারি)গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী কলেজের বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও নবিনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


ডা. দীপু মনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চা খুবই জরুরি। শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতা জরুরি। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে সততার চর্চা হয়।'


নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা জ্ঞান অর্জন করো,দক্ষতা অর্জন করো। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে লেখা দেখেছি 'জ্ঞানের জন্য এসো,সেবার জন্য বেরিয়ে যাও'। আমি আশা করি তোমরা জ্ঞানের জন্য  দক্ষতার জন্য এসছো দক্ষ যোগ্য মানবিক সৃজনশীল মানুষ হয়ে মানব সেবার জন্য তোমরা এ প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে।সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের তৈরি করতে হবে। নৈতিকতা-মানবিকতা মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে।’


শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা ছিল একটুখানি চামিজ তুলে খাইয়ে দেয়া। এই করোনা সময়ে শিক্ষার্থীদের নিজে নিজে এসাইনমেন্ট করতে হয়েছে। তারা মা-বাবা, আত্মীয়-স্বজন সহযোগিতায় করেছে। তাদের শিখতে হয়েছে।


তিনি আরো বলেন,'দক্ষিণ এশিয়ার মাধ্যমিক শিক্ষায় সবচেয়ে অগ্রগামী বাংলাদেশ। তা নিয়ে তিক্ত থাকার কোন সুযোগ নেই। ওই যে আমাদের যেতে হবে বহুদূর। বঙ্গবন্ধুর সোনার বাংলায় পৌঁছতে হবে,শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। সোনার সোনার মানুষ তৈরি করতে হবে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে।'


শিক্ষামন্ত্রী বলেন,'নতুন শিক্ষাক্রমে আমার শিখন পদ্ধতি বদলে গেছে করে করে শিখবে।আজকের যুগে মুখস্ত বিদ্যা অচল। সুখ প্রিয় শিখন অভিজ্ঞতা ভিত্তিক শিখন। আত্মস্থ করবে মুখস্থ করার কোন দরকার নেই। পরীক্ষা থাকবে তবে মূলত হবে ধারাবাহিক মূল্যায়ন।'


শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা নিয়ে প্রশ্ন করে দীপু মনি বলেন,'বই কীভাবে একটি ধর্মকে ধ্বংস করতে পারে যার একমাত্র রক্ষা করতে হলো মহান আল্লাহতালা।'


পিয়ার আলী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা.হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ মো.ইকবাল হোসেন সবুজ,পিয়ার আলী কলেজের অধ্যক্ষ মো.আবুল খায়ের।

আরও খবর