১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ ২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৩ শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু

মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মামলা

সাতক্ষীরায় সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা-এর সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে মানহানির মামলা


সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকা ও এর অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে মামলাটি দায়ের করেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ও জিম পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডের স্বত্বাধিকারী শেখ আব্দুল বারী। মামলায় সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা-এর সম্পাদক রাজীব হাসান রিমু ও নির্বাহী সম্পাদক আবু হুরাইরাকে বিবাদী করা হয়েছে।

আদালত আগামী ১৪ জুলাই শমন ও এডি কার্ড ফেরতের দিন ধার্য করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার গত ১৫ মার্চ ও ৫ এপ্রিল প্রকাশিত ২৫ ও ২৬ সংখ্যায় এবং ৭ এপ্রিল অনলাইন সংস্করণে শেখ আব্দুল বারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে নিম্নমানের খাদ্য বিক্রি, নকল ওষুধ প্রস্তুত, জমি আত্মসাৎ, মারধর, ফাঁকা চেকের মাধ্যমে হয়রানিমূলক মামলা এবং সুদের কারবারের মতো অভিযোগ আনা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এসব তথ্য মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় গত ৯ এপ্রিল আইনজীবীর মাধ্যমে পত্রিকা কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও পরবর্তীতেও প্রতিবেদন প্রকাশ অব্যাহত থাকে বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, স্থানীয় পত্রিকায় প্রতিবাদ প্রকাশের পরও সংবাদ প্রকাশ বন্ধ না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

বিচারক এনামুল হক মামলাটি আমলে নিয়ে শমন জারির নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন মামলার বিষয়টি নিশ্চিত

Tag
আরও খবর