এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

একই মঞ্চে মা ও মেয়ের সম্মাননা প্রাপ্তি-বরিশালের নারী উদ্যোক্তার অনবদ্য সাফল্য

জাকির হোসেন ( Contributor )

প্রকাশের সময়: 13-05-2026 09:40:07 pm

বিশ্ব Mother's Day উপলক্ষে বাংলার বীর ফাউন্ডেশন ও স্মার্ট উদ্যোক্তা ফোরাম-এর যৌথ আয়োজনে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ১১ মে, অনুষ্ঠিত হয়েছে “রত্নগর্ভা মা, সেরা মা ও ইন্সপায়ারিং আইকন অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রেসিডেন্ট কামার আফজা লিজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও রাজনীতিক এম. নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্লোবাল ইউনিভার্সিটি-এর উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনিসুজ্জামান।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাকসুদেল হোসেন খান মাকসুদ, রাজনীতিক ও ব্যবসায়ী এস.এম আমানুল্লাহ, ল্যাব ফোর জেনারেল হাসপাতালের প্রধান মানব সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান জেরিন, উপার্জন মাঠের ফাউন্ডার আব্দুর নূর মোঃ ইয়াহিয়া, কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসক ডাক্তার মোস্তফা কামাল আরেফিন, “শব্দ থেকে শব্দ”-এর স্বত্বাধিকারী ওবায়দা বেগম এবং সংগঠক মাহফুজা শিউলি।

 

এবারের আয়োজনের সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভাব ঘটে একই দিনে একই মঞ্চে মা ও মেয়ের একই সাথে সম্মাননা অর্জনের ঘটনা। রত্নগর্ভা মা ও সেরা মা পুরস্কার ২০২৬ অর্জন করেন বরিশাল জেলার প্রসিদ্ধ নারী উদ্যোক্তা পারভীন আক্তার এবং একই আয়োজনে নারী উদ্যোক্তা (মেকআপ আর্টিস্ট) হিসেবে বিশেষ অবদানের জন্য INSPIRING ICON AWARD-2026 অর্জন করেন তারই জ্যেষ্ঠা তনয়া সাম্প্রতিক সময়ে বরিশালের তরুণ নারী উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে সাড়া ফেলা দেওয়া উদীয়মান বিউটি আর্টিস্ট তাসরিফা আনিকা। উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শকসারিতে এই ঘটনাটি রীতিমত চাঞ্চল্য তৈরি করে এবং সবার মুখেই মা ও মেয়ের জন্য প্রশংসার ফুলঝুড়ি ছোটে।


Tag
আরও খবর







deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৬৫ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে