কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিক সহ আহত ৫


নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সালিশি বৈঠক শেষে দু'পক্ষ থানা থেকে বের হলে এক পক্ষের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটে। মারামারির সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন মুরাদসহ ৫ জন। 


রোববার (৫ ফেব্রুয়ারী ) সন্ধ্যার পূর্ব মূহূর্তে কোম্পানীগঞ্জ থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।আহতদেরকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। 


প্রত্যক্ষদর্শীরা জানায়, কোম্পানীগঞ্জ থানায় বিকেল থেকে উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারিবারিক একটি ঘটনা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে দু’পক্ষকে নিয়ে সালিশি বৈঠক করছিলেন। ওই বৈঠকে এক পক্ষ থানার ভেতরে স্থানীয় কিশোর গ্যাং সদস্যের ডেকে আনে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে থানার গেটে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। মারামারি করতে করতে একজনকে ধরে নিয়ে থানার সামনের প্রধান সড়কে বেদম পেটাতে থাকে। কিশোর গ্যাং সদস্যদের হাতে লাঠি-পাইপ ছিল। ওই কিশোরকে মারার সময় ছবি ধারণ করতে গেলে জয়, মোহনের নেতৃত্বে অন্যান্যরা দৈনিক আমাদের সময়ের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন মুরাদের ওপর হামল চালায়। তাকে কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে গিয়ে স্থানীয় আরও ৪-৫ জন হামলার শিকার হয়। এর আগে কিশোর গ্যাং সদস্যরা থানার সামনে গাড়ি ভাঙচুর ও পার্শ্ববর্তী সিদ্দিক টাওয়ারে হামলা ও ভাঙচুর করে।  


এ বিষয়ে এসআই মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় সালিশি বৈঠক শেষ না করে এলাকার গণ্যমান্যরা বিষয়টি এলাকায় সমাধান করার কথা বলে দু'পক্ষই থানা থেকে বের হয়। তারপর থানার সামনে দুপক্ষের লোকজনের মারামারির কথা শুনে আমরা সেখানে যাই। সেখানে মারামারির ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিকসহ কয়েকজন আহত হবার কথা শুনেছি। তবে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।


এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, আমি একটি মামলায় কোর্টে হাজিরা দেওয়ার জন্য কোম্পানীগঞ্জ থানার বাইরে আছি। তবে ওসি তদন্তকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি।

আরও খবর




deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

৩ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৪ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে