ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নানা আয়োজনে যবিপ্রবির এপিপিটি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


কেক কাটা আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি(এপিপিটি) বিভাগের নবীন বরণ ও বিদায়ী ছাত্রদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের  কেন্দ্রীয় গ্যালারিতে  পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে বরণ করে নেওয়া হয় একইসাথে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও উপহার সামগ্রি প্রদান করা হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সাইবুর রহমান মোল্যা। আরও বক্তব্য রাখেন  এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ সুমন রানা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  শহিদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ও যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক   ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক ড. মাহফুজুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের  সহকারি অধ্যাপক এস.এম সামিউল আলম এবং  সভাপতিত্ব করেন এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মৃত্যুঞ্জয় বিশ্বাস।


এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এপিপিটি বিভাগের প্রভাষক মোঃবি.এম খালেদ, প্রভাষক মোঃ মাহফুজুল আলম, প্রভাষক মোঃ আখতারুজ্জামান।


আলোচনা সভা শেষে  মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এপিপিটি (ফরটিফাইড ১.ও) শুরু হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় এপিপিটি বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থী ও সম্মানিত  শিক্ষকগণ অংশগ্রহণ করেন।


সংস্কৃতি অনুষ্ঠান শেষে রাত্রি ১২ টার সময় একটি রাফেল ড্র অনুষ্ঠিত হয় যেখানে ১৫ জন কে পুরষ্কৃত করা হয় এবং  ২-ফ্রেব্রুয়ারি হতে ৫-ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলা বিভাগীয়  স্পোর্টস এর পুরষ্কার বিতরণন করা হয়।

আরও খবর