তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে গোপনে বাড়ির উঠানে চাষ করা অবস্থায় একটি তাজা ৭ফুট লম্বা গাঁজার গাছসহ শ্রী অজিত ঋষি (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৪ মে) রাতে উপজেলার চাঁপাপুর ইউপির কামারপুকুর গ্রাম থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। অজিত ঋষি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর পুর্বপাড়ার মৃত করুণা ঋষির ছেলে। তিনি বর্তমানে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কামারপুকুর হিন্দুপাড়ায় বসবাস করছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রী অজিত ঋষি নামের ওই ব্যক্তি কামারপুকুর বসবাস করার ফাঁকে গোপনে গাঁজার গাছ লাগিয়ে ছিল। গত রোববার রাতে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ কামারপুকুর হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে বাড়ির উঠানে লাগানো ৭ ফুট লম্বা ডালপালাসহ প্রায় এক কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার-সহ অজিত ঋষিকে গ্রেপ্তার করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত শ্রী অজিত ঋষির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে পরদিন সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর