ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে সুজন হত্যার প্রতিবাদে গোপদ গ্রামবাসীর গণমিছিল ও মানববন্ধন

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর গোপদ গ্রামের আমান আলী ছেলে  সুজন মিয়া (২২) কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বুধবার(২৭ মে)বিকাল ৪টায় উপজেলার গোপদ গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে গণমিছিল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে

মধুপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের গোপদ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. আবু সাইদের সঙ্গে একই এলাকার ফরহাদ হোসেন কালু, আরশেদ আলী, মনির হোসেন, গাজীউর রহমান, আল আমিন, সোহেল, হাফিজা বেগম এবং বিত্তিবাড়ী এলাকার মিনানুর এর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধীয় জমিটি গোপদ মৌজার সাবেক দাগ নং৩৮৬ ৩৮৭ এবং হাল দাগ নং১০৮৩ ১০৮৪ এর আওতাভুক্ত প্রায় ৪১ শতাংশ জমি বলে জানা গেছে

অভিযোগ ছিল গত (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে আবু সাইদের ভাগিনা সোহাগ বিরোধীয় জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। হামলায় আহত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দিতে থাকলে অবস্থার অবনতি হলে সুজন মিয়া, মীর আলী, জাহানারা বেগম দোলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সুজন মিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ মে) ভোরে তিনি মারা যান 

এসময় মধুপুর-গোপালপুর সড়কের গোপদ বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজন হত্যার বিচার চেয়ে দেড় ঘন্টা ব্যাপি গোপদ গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো নারী-পুরুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং নিহতের শোকার্ত আত্মীয়-স্বজন ব্যানার, ফেস্টুন প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আসেন

মানববন্ধন শেষে গোপদ গ্রাম থেকে বিক্ষোভ গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সময় বিক্ষুব্ধ জনতার সুজনের খুনিদের ফাঁসি চাই, গোপদের মাটিতে খুনিদের ঠাঁই নাই, স্লোগানে চারপাশ উত্তাল হয়ে ওঠে খুনিদের ফাঁসির দাবিতে আলটিমেটামে মানববন্ধনে বক্তব্য রাখেন গোপদ গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং নিহতের পরিবারের সদস্যরা। বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেনবর্বরোচিত হত্যাকাণ্ড: সুজনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না। এলাকার নিরাপত্তা বিঘ্নিত: এই ঘটনার পর থেকে শান্ত গোপদ গ্রামে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ক্ষোভ বিরাজ করছে।  শোকে পাথর নিহতের পরিবারে মানববন্ধনে সুজনের মা বাবা এবং স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। তারা জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের কাছে হাত জোড় করে আকুতি জানান

এই বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "সুজন হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই মাঠে নেমেছে এবং আসামিদের গ্রেফতারে চিরুনি অভিযান চালানো হচ্ছে। গোপদ গ্রামবাসীকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।"

 

Tag
আরও খবর